গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গজালিয়া ইউপিসি-ঠাকুর বাজার সড়কে ৫১ মিটার আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর ফলে গজালিয়া ও ডাকুয়া এই দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। মঙ্গলবার বেলা ১১টায় গজালিয়া বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় এটির উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কায়সার হোসেন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, মো. রেজাউল করিম ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য গাজী মো. ইউসুফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস ও মোফাজ্জেল হোসেন মাসুদ, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মু. শামীমুর রেজা শামীম, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুকুল প্রমুখ।
এছাড়াও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় এমপি এসএম শাহজাদা বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছে। এর সুফল থেকে বঞ্চিত হয়নি মৎস্যজীবী জেলরাও। অবরোধের সময় জেলেদেরকে চাল দিয়ে সরকার সাহায্য করেছেন। সরকার মা ইলিশের সময় অবরোধ দিয়ে ইলিশের উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। শেখ হাসিনার সরকার গলাচিপা ও দশমিনা উপজেলায় যে উন্নয়ন করেছেন প্রতিদিন একটি করে উদ্বোধন করলেও ৭-৮ মাসেও শেষ করা যাবেনা।’