• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় জাতীয় যুব দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জেয়াদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম,

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিয়া, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইসমত আরা, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. আজগর আলী প্রমুখ। এ ছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, যুব উন্নয়ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলারা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category