• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় সরস্বতী পূজা উদযাপিত

দিনকাল বিডি / ১৭২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজের সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে কলেজ প্রাঙ্গণে সকালে দেবীর পূজার্চনা ও পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজা শুরু হয়। পরে সেখানে পুজা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ সরস্বতী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক ঝুন্টু দেবনাথ। এছাড়াও প্রভাষক তাপস কুমার সাহা, নুপুর রানী সাহা, পপি রানী সাহাসহ ছাত্র-ছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category