• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

গলাচিপার পানপট্টি লঞ্চঘাটে সিট্রাক চালুর জন্য বিআইডিব্লাউটিস’র চেয়ারম্যানের পরিদর্শন

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

গলাচিপ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সঙ্গে গলাচিপাসহ সারাদেশের সড়ক যোগাযোগ স্থাপনে সিট্রাক চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডিব্লাউটিসি)।
মঙ্গলবার (১৭ অক্টোবর ) গলাচিপার পানপট্টি লঞ্চঘাটে বিআইডিব্লাউটিস’র চেয়ারম্যান জনাব এস এম ফেরদৌস আলম পরিদর্শনে এসে এই সিদ্ধান্তের কথা জানান।
এ সময় তিনি রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপা উপজেলার পানপট্টি ও বোয়ালিয়া নৌরুটের আগুনমুখা নদী ঘুরে দেখেন।
পানপট্টি ঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে ফেরি চালু রাঙ্গাবালীর মানুষের দীর্ঘদিনের দাবি। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমীক্ষা অনুযায়ী আধুনিক সিট্রাক চালুর যৌক্তিকতা পাওয়া গিয়েছে। আগুনমুখা নদীতে কিছু ড্রেজিং এবং সংযোগ সড়কের কাজ করতে হবে।
উপস্থিত জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, সামনের বছরের মার্চের মধ্যে সিট্রাক চালু করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এলাকাটির অর্থনৈতিক গুরুত্বও আছে। পাশাপাশি আমাদের লক্ষ্য উপকূলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা সহজ করা।

বিআইডিব্লাউটিস’র চেয়ারম্যান জানান, সারা দেশে প্রায় ০৮ টি জায়গায় সিট্রাক বা ফেরীর প্রস্তাব রয়েছে। তার মধ্যে এই রুটটিকে আমরা প্রাধান্য দিচ্ছি। অবকাঠামো থাকলে আমরা এখনই সি ট্রাক চালু করতে পারতাম। খুব দ্রুত বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে একটি টিম কাজ করবে যেখানে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। তারা বিশেষজ্ঞ মতামত দেবেন। তারপর আমরা কাজ শুরু করবো।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) জনাব এসএম আশিকুজ্জামান, নির্বাহী প্রকৌশলী,পটু: ডিভিশন(অ:দা:), বিআইডব্লিউটিএ মো:মামুন উর রশীদ, পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, গলাচিপা থানার এসআই আবদুল রহমান, পানপট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুজবেল্ট ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category