• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় ইনতেফা কোম্পানীর খুচরা বিক্রেতা সমাবেশ ও পণ্য পরিচিতি সভা

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘কৃষি ও কৃষকের সেবায় এবং ফলন বৃদ্ধি, চকচকে ও বালাইমুক্ত ধানের জন্যে ইনতেফা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কীটনাশক ওষুধ কোম্পানী ‘ইনতেফা’ এর সাফল্যের ১৮ বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ইনতেফা কোম্পানীর খুচরা বিক্রেতা সমাবেশ ও পণ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হল রুমে দেশের বৃহত্তম কীটনাশক ওষুধ কোম্পানী ‘ইনতেফা’ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ও ইনতেফার উপজেলা পরিবেশক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফার ডিরেক্টর সেলস মো. জিয়াউল করিম শান্তু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির কৃষক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম দুদা এবং ইনতেফার খুলনা ও বরিশাল বিভাগের এরিয়া ম্যানেজার মো. আবু তাহের। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা বিক্রেতা ও কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনতেফার জেলা সিনিয়র টেরিটরি অফিসার মো. আক্তারুজ্জামান।
এসময় প্রজেক্টরের মাধ্যমে ইনতেফা কীটনাশক ওষুধ কোম্পানীর বিভিন্ন ধরণের প্রোডাক্টের ধরণ ও গুণগত মান সম্পর্কে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইনতেফা কোম্পানীর পক্ষ থেকে টিশার্ট ও ছাতা উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category