• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার গ্রেফতার ১

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা আওয়ামী লীগ অফিস সংলগ্ন সদর ভূমি অফিসের পুকুর ঘাটে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ঘনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। এসময় দুর্বৃত্তরা ঘটনাস্থলে অবিস্ফোরিত ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা ফেলে রেখে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বি®েফারক উদ্ধার করে নিস্ক্রিয় করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছৈ বুধবার রাত পৌনে দশটার দিকে গলাচিপা পৌরএলাকায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
এদিকে এ ঘটনায় গলাচিপা থানায় বৃহস্পতিবার অজ্ঞাত ৩০-৩৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চিকনিকান্দি ইউনিয়নের যুবদলের কর্মী মাসুদ রানাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেন গলাচিপা থানার অফিসার ইন চার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।
কক্টেল বিস্ফোরণের বিষয়ে গলাচিপা সদর ইউপি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মিলন মিয়া বলেন, বুধবার রাত পৌনে দশটার দিকে অফিসে কাজ করছিলাম। এসময় পুকুর ঘাটে বিকট আওয়াজ হয়। প্রথম ভাবছি বিদ্যুতের ট্রান্সফরমার বি®েফারণ হয়। পরে বুঝতে পারি অন্য কোন ঘটনা। এর পর পুলিশ ঘটনাস্থলে আসলে জানতে পারি এখানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েণ বলেন, আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। গলাচিপা সদর ভূমি অফিসের পুকুর ঘাটের কাছে অবিস্ফোরিত ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এর আগে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিছেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্তের পর বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category