• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বঁাচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপসহকারী প্রকৌশলী এম. আসাদুজ্জামান আরিফ প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সিপিপির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category