• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গাজীপুরে দশ দফা দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

মাহমুদুল হাসান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় সিলেকন সুইং লিমিটেড কারখানায় ঈদে মিলাদুন্নবীর সাধারণ ছুটি ঘোষণা সহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, ঈদে মিলাদুন্নবীর এই দিনে অন্যান্য শিল্পকারখানা বন্ধ রয়েছে আমাদের কারখানা খোলা রাখা হয়েছে। আমরা ঈদে মিলাদুন্নবীর এই দিনে সাধারণ ছুটি ঘোষণা চাই। সকল শ্রমিকের জন্য হাজিরা বোনাস ১এক হাজার টাকা, রাত ৮টার পরে কাজ করালে টিফিন বিল ৪০ টাকা দিতে হবে। এবং প্রতি বছরের ছুটির টাকা প্রতি বছরে পরিশোধ করতে হবে। শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের ছুটি প্রদান করতে হবে। নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ উভয়কে দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করাসহ ১০দফায় যেসব দাবি রয়েছে সেগুলোও মানতে হবে। এ কারণেই আমরা মহাসড়ক অবরোধ করেছি। আমাদের দাবি মানা হলে আমরা সড়ক থেকে সরে যাব।

পরে বেলা সাড়ে ১১টা দিকে সিলেকন সুইং লিমিটেড কারখানার মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের সমন্বয়ে একটি বৈঠকে শ্রমিকদের ১০দফা দাবি তুলে ধরেন। সেখানে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিয়ে ঘোষণা দিলে শ্রমিকরা বাসায় ফিরে যায়।

শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক আব্দুর রহিম জানান, সিলেকন সুইং লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category