• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

গাজীপুরে প্রতারণার ফাঁদে ফেলে টাকা আদায়: প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুর ব্যুরো:
গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লাকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন সময় প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা মারিয়া ফলিয়ার (৫০) বিরুদ্ধে।

শনিবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাব মিলনায়তনে সিটির ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল ফারুক খান,সাবেক গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মতিউর রহমানের প্রভাব ও দোহাই দিয়ে বিভিন্নভাবে শারীরিক মানসিক হেনস্তাসহ বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আদায় করতেন তিনি।

নিজেকে খ্রিস্টান সম্প্রদায়ের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে মদ্যপ অবস্থায় জোরপূর্বক জড়িয়ে ধরে ছবি তুলে পরিবারের লোকজনের হাতে তুলে দিতেন। ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে অভিনব প্রতারণার মাধ্যমে সামাজিক ভাবে হেয় করতেন। নতুন নতুন পন্থা অবলম্বন করে ছবি এডিট করে ইতোমধ্যে আমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছেড়ে দিয়ে গত ৩০ জুলাই সুন্দরবন কুরিয়ারে ১২ পৃষ্ঠার চিঠি লিখে ক্ষমা চেয়েছেন।

আমি গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা বর্তমানে সামাজিক ভাবে খুবই লাজুক পরিস্থিতি মোকাবিলা করছি। একটি স্বার্থান্বেষী প্রতিপক্ষ মহলের যোগসাজশে একের পর এক মিথ্যা প্রতারণা জালিয়াতির মাধ্যমে মামলা, হত্যা, ও নিজে বিষপাণে আত্মহত্যা করবে বলে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে মেসেজ দিচ্ছেন। এমনকি ০১৯০৮৬৩১৪৪৮ এই নাম্বার থেকে সচিবের পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়।

আমি একজন জনপ্রতিনিধি হিসাবে ওই খ্রিস্টান বৃদ্ধা মহিলার প্রতারণার মহা থাবা থেকে মুক্তি চাই ও তার বিচার দাবি করছি।

আমি ইতোমধ্যে মারিয়া ফলিয়ার বিরুদ্ধে তার আপন ছেলে পলাশ, স্বামী লরেন্স ফলিয়াকে অবহিত করেছি। এমনকি তার কর্মস্থল দ্যা মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিং পিউরিফিকেশন, পরিচালক সুজয় পিউরিফিকেশন, সাধারণ সম্পাদক বাপ্পি ও ম্যানেজার বাদলকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করতে চলছে অভিনব পাঁয়তারা। আমি একজন মুসলিম বিবাহিত পুরুষ। পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই। মারিয়া ফলিয়ার প্রতারণা, হয়রানি ও জালিয়াতি থেকে বাঁচতে চাই। এই প্রতারক মহিলার বিচার চেয়ে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category