• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইন-সহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১কেজি ৪০০গ্রাম হেরোইন-সহ মোঃ মেহেদী হাসান (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৬টায় রাজশাহী গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাট্টা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ মেহেদী হাসান, সে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাবেক লাভাঙ্গা গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
বুধবার সকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মঙ্গলবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাট্টা বাজার এলাকা দিয়ে হেরোইনের বড় একটি চালন জনৈক মাদক কারবারি অটোযোগে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্নিত স্থান থেকে হেরোইন-সহ মাদক কারবারি মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি’র বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category