এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার অধিবাসীদের মধ্যে যারা চাকুরী, ব্যবসা সহ অন্যান্য ভাবে চট্টগ্রাম শহরে বসবাস করেন তাদের কে নিয়েই তো চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশন। নয় কি? কিন্তু, বিগত আওয়ামী লীগ সরকার (পতিত) এর দীর্ঘ দুঃশাসনামলে উক্ত মীরসরাই এসোসিয়েশন কে এমন ভাবে দলীয় করন করা হয়েছিলো- যেখানে শহরে বসবাস না করলে তারা সংগঠনের সদস্য, বিভিন্ন পদ-পদবীর অধিকারী! এ ছাড়া এমন কতেক গুলো কিট পতঙ্গ পৃষ্ঠপোষক হিসেবে স্থান করে নিয়েছিলো তা ভাবতে অবাক লাগার বিষয়! দীর্ঘ বছরের পর বছর ওই রকম বৈষম্যের কবল থেকে কিছু টা হলে ও মুক্ত হওয়ার পর আর যেনো তা না হয় সে প্রত্যাশা সবার।
ইত্তেকার সময়ে উক্ত সংগঠনের অতিতের আগাছা পরগাছা পরিস্কার করে নতুন ভাবে সংগঠন কে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় নতুন সদস্য বানানো, ভোটার অন্তর্ভুক্ত সহ নির্বাচন এর দিকে এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় শহরে বসবাস না করে ও কিছু কিছু ব্যক্তি কোনো এক অদৃশ্য কারনে সংগঠনের সদস্য ও ভোটার হয়ে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়ার মানসে মনোনয়ন পত্র ও সংগ্রহ করে যাওয়ার বিষয়টি অতি ষ্পষ্ট-ই হয়ে উঠেছে।
শুধুমাত্র বিএনপি করার অপরাধে বছরের পর বছর চাকুরী, ব্যবসা সহ অন্যান্য ভাবে শহরে বসবাস করে আসলে তাদের কে সংগঠনের সদস্য হওয়ার এবং ভোটার ও হওয়ার সুযোগ দেয়া হয়নি বলে অনেকেরই অভিযোগ। তাই মীরসরাই উপজেলার যারা শহরে বসবাস করে আসছেন তাদের কে নিয়ে-ই সংগঠনের গতিশীলতা আরো বৃদ্ধি পাক্ সেটা দল-মত নির্বীশেষে সকলেই প্রত্যাশা করেন।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে সংগঠনকে অতিত সময়ের চরম বৈষম্য থেকে মুক্ত করে বিএনপি এবং জামায়াত সমর্থিত নেতা-কর্মী ও বিভিন্ন ব্যাক্তি বিশেষরা যে উদ্যোগ নিয়েছেন তা যেনো কোনো ক্রমেই অতিত সময়ের মতো না হয় সে দিকে সবার সজাগ দৃষ্টি রাখা অত্যাবশ্যক বলে একাধিক জ্ঞানী-গুনি ব্যাক্তি বিশেষরা তাদের অভিমতে প্রকাশ করেছেন।