• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের ইপিজেড এ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম : বেতন বৃদ্ধির দাবিতে ইপিজেডের (সিইপিজেড) প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনএসটি ফ্যাশনের প্রধান কার্যালয় ঘেরাও করেছে শ্রমিকেরা।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই আন্দোলন চলে।

আন্দোলনের মুখে পরে অবশ্য চার হাজার টাকা বেতন বাড়ানোর আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে ফের কাজে যোগ দেয় প্রতিষ্ঠানটির শ্রমিকরা।
সিইপিজেড সূত্র জানায়, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্ধারিত নতুন কাঠামো অনুসারে এখন শ্রমিকদেন নূন্যতম বেতন ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী এরই মধ্যে ইপিজেডের ইয়াংওয়ান কারখানায় শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা করে বাড়িয়েছে।

তবে প্যাসিফিক জিন্সে বেতন বাড়ানোর প্রক্রিয়া ভিন্ন। এই প্রতিষ্ঠানে বেতন বাড়ানো হয় গ্রেড অনুসারে। সিইপিজেড সূত্র জানায়, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্ধারিত নতুন কাঠামো অনুসারে এখন শ্রমিকদেন নূন্যতম বেতন ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী এরই মধ্যে ইপিজেডের ইয়াংওয়ান কারখানায় শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা করে বাড়িয়েছে।
তবে প্যাসিফিক জিন্সে বেতন বাড়ানোর প্রক্রিয়া ভিন্ন। এই প্রতিষ্ঠানে বেতন বাড়ানো হয় গ্রেড অনুসারে।

ফলে, পুরনো শ্রমিক ও নতুন শ্রমিকের বেতন একই হয়ে যায়। সেটি নিয়ে অসন্তোষ দেখা দেয়। চারদিন পর মঙ্গলবার কারখানা খোলার দিন সকালে গ্রুপটির এনএসটি ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা জড়ো হয়ে আন্দোলনে নামেন শিল্প পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ জানিয়েছেন, তারা দু পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করছেন।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান বলেন, নতুন বেতন কাঠামোতে অন্যান্য পোশাক কারখানায় নূন্যতম বেতন ১২ হাজার ৫০০ টাকা। বেপজায় তা ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী ওই প্রতিষ্ঠানের শ্রমিকেরা কিছু দাবি জানিয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category