• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের কর্ণফুলীতে আ’লীগের জনপ্রতিনিধিদের অপসারণ দাবিতে পরিষদ ঘেরাও

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ চেয়ে উপজেলা পরিষদ এবং দুইটি ইউনিয়ন পরিষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকাল ৮ টা থেকে তারা এ কর্মসূচি পালন করেন।
সূত্র জানায়, রবিবার (১৮ আগস্ট) সকাল ৮ টা থেকে ক্রসিং রিভার ভিউ কর্ণফুলী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় এবং বড়উঠান ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা।

এ সময় অবৈধ সরকারের জনপ্রতিনিধিদের অপসরণের দাবিতে শ্লোগান দিতে দেখা যায়। পরে সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘেরাও ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাজী ওসমান বলেন, অবৈধ সরকার আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের অপসারণের দাবিতে বিএনপি সহ বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়েছে। যতোদিন পর্যন্ত তারা অপসারণ হবে না ততোদিন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো৷

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে উপজেলায় এসেছেন। উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category