• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসি সহ আহত ৫

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

চট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযানেে যাওয়ার পথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সহ ৫ জনহামলার শিকার হয়ে আহত হয়েছেন।
শনিবার (১৭ মে) মধ্যরাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ সহ অন্যান্য সূত্র জানায়।
হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ (৫২) ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এস,আই মিজানুর রহমান (৩৭)।
তবে, আহত অন্য পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ বাজার এলাকায় একদল দুর্বৃত্ত রাতে জমি দখলের চেষ্টা চালায়। ওই সময় একই পথে পুলিশ আরেকটি বিশেষ অভিযানে যাওয়ার সময় পুলিশদের দুর্বৃত্তরা অতর্কিতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আইসি মিজানুর রহমান বুকে গুরুতর আঘাত পান এবং ওসি শরীফ সহ আরও ৩ জন পুলিশ সদস্য আহত হন।
স্থানীয়রা জানান, এ ঘটনার নের্তৃত্বে ছিলেন টিটু নামে এক যুবক, যিনি বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার নের্তৃত্বেই পুলিশের ওপর হামলা চালানো হয় বলে সূত্র জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ছোড়ে।
ঘটনার পর পর-ই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর বন্দর জোনের এডিসি সোহেল পারভেজের নের্তৃত্বে পুলিশ অভিযান চালায়।
তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ-ই আটক হয়নি।
আহত আইসি মিজানুর রহমান বলেন, ‘অভিযানে গেলে পেছন থেকে দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুঁড়ে মারেন। আমি বুকে আঘাত পাই, ওসি স্যার ও আহত হন। চিকিৎসা শেষে আমি বাসায় ফিরেছি।’
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, একটি বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে একটি ঘেরাও ভাঙচুর চালাচ্ছে একদল দুর্বৃত্তরা। পরে তাদের কাছ থেকে ভাঙচুরের কারণ জানতে চাওয়া মাত্রই তারা আমাদের ইট-পাটকেল ছুঁড়ে মারেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category