• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেকের মডার্ণ পলি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত জুটের গুদামে আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেকের মডার্ণ পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিত্যক্ত জুটের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের পর ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি। তিনি জানান, মডার্ণ পলি ইন্ডাস্ট্রিজের জুটের গুদামে আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তেমন খুব বেশি ক্ষতি হতে পারেনি। ধারণা করছি কেউ সিগারেট খেয়ে জুটের গুদামে ফেলেছে। তাতে আগুনের সূত্রপাত: হয়।

এর আগে গত ৪ মার্চ বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের চিনি কারখানায় আগুন লাগে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ৪ ঘন্টার মাথায় ফের (৫ মার্চ) ইছানগরে মশার আগুনে ২১ বসতবাড়ি ও দুই গবাদিপশু পুড়ে যায়। আজ আবারও কর্ণফুলীতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

গত বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আয়ুব বিবি সড়কের ভাড়া বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪টি ভাড়া ঘর ও তিনটি গোডাউন পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category