এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের খাতুনগঞ্জে মরিচ ও হলুদের গুঁড়ার সাথে কাঠের মিহি ও রং মিশিয়ে বাজারজাতের অভিযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এর সত্যতা পাওয়ায় ৩ কারখানায় তালা লাগিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেবা গলিতে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সোবহান জানান, কাঠের ভুষি ও ক্ষতিকর রং মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করছে মনে হয়েছে। আমরা নমুনা সংগ্রহ করেছি। ৩টি কারখানার মালিক পলাতক রয়েছেন। তাই কারখানায় আমরা তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলা সহ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান দেন তিনি।