• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

চট্টগ্রামের পটিয়ায় হুইপের গাড়িবহরে হামলা ঘটানায় আওয়ামী লীগ নেতা সহ ৫ জনকে প্রেপ্তার করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :চট্টগ্রামের পটিয়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলা ঘটনার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার কুসুমপুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্র জানায়।
বিষয়টি নিশ্চিত করে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হোসাইন রানা বলেন, হুইপ বিভিন্ন সময় নিজেদের লোকজনকে দিয়ে ঘটনা ঘটিয়ে তা নৌকার কর্মী সমর্থকদের উপর দোষ চাপাচ্ছেন। নৌকার কর্মী সমর্থকরা কুসুমপুরায় সাধারণত: জনতার রোষানল থেকে তাদের উল্টো উদ্ধার করেছে।

আর এখন নৌকার কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য লিটন বড়ুয়া (৫২), যুবলীগ নেতা মইন উদ্দিন মনির (৪৮), মাহমুদুল হাসান মিছবাহ (২৫), নাফিস ইকবাল (২২) ও সাদমান বিন আসাদ (১৮)।

প্রাপ্ত অভিযোগে প্রকাশ-এর আগে গতকাল শনিবার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলা করে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলামের অনুসারীরা।

ওই ঘটনায় হুইপের গাড়ি সহ ৬-৭টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ঈগল প্রতীকের ২ সমর্থক গুলিবিদ্ধ হয়। আহত হন হুইপের আপন ছোট ভাই-বোন সহ ২৫ জন কর্মী-সমর্থক। ওই দিন দুই দফায় হামলার ঘটনায় পটিয়া থানায় হুইপ সামশুল হকের দুই ভাই বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে পটিয়া থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ সোলাইমানের মোবাইলে সংবাদ কর্মীরা একাধিকবার ফোন দিলে ও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category