এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট বিশ্বরোডস্থ গ্রীন টাওয়ারের সামনে গতকাল রাতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করে র্যাব-৭, চট্টগ্রামের একটি টিম। এ সময় র্যাব’র চেক পোস্টের দিকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস এগিয়ে যাওয়ার সময় সন্দেহ বশত: গাড়িটি থামানোর সংকেত দেয়।
এতে গাড়ি চালক তা থামানোর পর গাড়িতে থেকে দু’ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- খাগড়াছড়ি জেলার দীঘিনালার বাঙ্গালীপাড়ার নুরুজ্জামান (৩৮) এবং আব্দুল হান্নান (৪০)।
এ সময় বাস থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।