• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

চট্টগ্রামের মীরসরাইতে ব্যবসায়ীর ঘরে চুরি: নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ৮ লক্ষাধিক টাকার জিনিসাধি লুট

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধ চট্টগ্রাম ::

উত্তর চট্টগ্রামের ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের ছালা উদ্দিন ভূঁইয়া নামের এক ব্যবসায়ীর ঘর চুরি করেছে চোর চক্র।
এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ৮ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ মে) ভোররাতে ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার হাজি নুর আহমদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোর চক্র নগদ ৫ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণ সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার জিনিসাধি নিয়ে যায়।
চুরির ঘটনায় ভূক্তোভোগী পরিবার মীরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভূক্তোভোগী ব্যাবসায়ী ছালা উদ্দিন জানান, তিনি রেন্টকার ও গরুর ব্যবসা করেন। বুধবার রাতে ব্যবসায়ীক কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে নগদ টাকা গুলো আলমারীতে রাখেন। পরে ফজরের নামাজ পড়তে উঠলে দেখেন, চোরের দল আলমারীর তালা ভেঙ্গে নগদ ৫ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণ সহ আরো কিছু জিনিসাধি নিয়ে যায়। আলমারিতে থাকা প্রয়োজনীয় কাগজ পত্র সহ একটি ব্যাগ ও নিয়ে যায় চোর চক্র।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, চুরির ঘটনায় ভূক্তোভোগী পরিবার থানায় একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে বলে ও জানান ওসি।
উল্লেখ্য, এর আগে গত ১৫ ডিসেম্বর মীরসরাই থানার পাশে ফারুকীয়া মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়াবাসা থেকে সন্ধ্যার সময় ১০ বরি স্বর্ণালঙ্কার লুট হয়। এতে ভূক্তোভোগী দলিল লেখক আফসার একবারে নিঃস্ব হয়ে যায়। পুলিশকে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পায়নি বলে তার অভিযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category