• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইতে বিএনপি নেতা ও আগামী নির্বাচনে অংশ নিতে দল থেকে মনোনয়ন প্রত্যাশিদের উপটোকন/গিফট দিয়ে মন খুশিতে মাঠে সক্রিয় অবৈধ কর্মকারীরা

দিনকাল বিডি / ৭৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: কোরবানির ঈদের সময় বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, দেশ মাতা ‘বেগম খালেদা জিয়া’ কে অন্ধ ভক্তের মতো বিএনপি পাগল একজন কোরবানির জন্য একটা গরু যে দিতে চেয়েছিলেন এবং তা তিনি যে ফিরিয়ে দিয়েছেন তা কি বিএনপি’র নিবেদিত প্রাণ নেতা-কর্মীরা ভুলে গেছেন? এবং সবাই কি উনার পদাঙ্ক অনুসরণ করে বিএনপি’র সু’নাম অক্ষুন্ন রাখতে মনোনিবেশ করে যেতে পারেন না?

দেশের প্রায় জায়গাতেই বিএনপি’র ভিতর লূকিয়ে থাকা সুবিধাবাদী কিছু ব্যাক্তি বিএনপি’র দায়িত্ববান কোনো না কোনো নেতা এবং আগামী নির্বাচনে প্রার্থী হতে দলীয় ভাবে মনোনয়ন চেয়ে যাচ্ছেন এমনদের মন খুশি করার জন্য নানা ধরনের উপটোকন/গিফট দিয়ে যাচ্ছেন! যাহা দলের আগামী দিনের জন্য অত্যন্ত খারাপ বৈ ভালো নয়।

আপাত:দৃষ্টিতে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ও চলছে ওই রকম তুগোলকি কান্ড! এখানে কিছু ব্যাক্তি বিশেষ অপকর্ম করে মোটা অঙ্কের টাকা ইনকাম করে রাতারাতি লাখোপতি-কোটিপতি বনে গেছে গত ১০ মাসের মধ্যে! এবং তা অব্যাহত রেখে বিএনপি’র বারোটা/তেরোটা বাজিয়ে দেয়ার মিশনে নেমেছে।

তারা তাদের ওই সব অবৈধ কর্ম কে বৈধ করার মানসিকতা রেখে বিএনপি’র দায়িত্ববান ক’জন নেতা এবং আগামী নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়ে যাচ্ছেন এমন ক’জন কে মন খুশি করার নিমিত্তে লজ্জাহীন ভাবে বিভিন্ন ধরনের উপটোকন/ গিফট দেয়ার মানসিকতা দেখিয়ে যাচ্ছে বলে দলের ভিতর থেকে একাধিক সূত্র জানায়।

বিশদ ভাবে খবর নিয়ে জানা গেছে, যারা ওই হিনোকর্মে জড়িত তারা অতিত আওয়ামী সময়ে ও রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করে এবং আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এবং সন্ত্রাসী-চাঁদাবাজদের মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে ওই অপকর্ম চালিয়ে আসছিলো। আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর তারা এখন খোলস পাল্টিয়ে সেজেছে বিএনপি!

আর সেই সুযোগের সদ্ব্যবহার করে যেতে ওই অপটোকন/গিফট নামক কারসাজির পথ বেছে নিয়েছে! কিন্তু, বিএনপি’র দায়িত্ববান নেতা এবং আগামী নির্বাচনে অংশ নিতে দলীয় ভাবে মনোনয়ন চাওয়া ব্যাক্তিরা কি তা একটু খবর নিয়ে অনুমান করার যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখিয়ে যেতে পারছেন?
ফলে, তাতে যদি তারা ব্যর্থ হন তাহলে আগামী দিনের জন্য দলীয় নের্তৃত্ব এবং আগামী নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চাইতে গিয়ে হোঁচট খেয়ে নির্ঘাত প্রশ্নের সম্মুখীন হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category