এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইতে এ কি শুরু হলো? একের পর হামলা ঘটনায় দু’বিএনপি ও জামায়াত নেতা আহত। টান টান উত্তেজনা দু’রাজনৈতিক দলীয় নেতা-কর্মীদের মাঝে।
একাধিক সূত্র জানায়,সরকারি রেলওয়ের এবং সড়ক ও জনপদের জায়গা অবৈধ ভাবে ক্ষমতার বল প্রয়োগের মাধ্যমে দখল করে তাতে আওয়ামী লীগ নেতা দিদার গড়ে তুলেছিলেন ‘আরশিনগর ফিউচার পার্ক’ নামে বিভিন্ন অভিযোগীয় বদমাশ খানা!
আর গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা ভারতে পলায়নের পর এবং সরকারের পতন ঘটার পর সেই আওয়ামী লীগ নেতা দিদারের মালিকানাধীন ‘আরশিনগর ফিউচার পার্ক’ দখলে নিয়ে তা নতুন ভাবে উদ্বোধনের মাধ্যমে জামায়াত পন্থি জামাল উদ্দিন (জামায়াত নেতা বলে পরিচিত) নামক ব্যাক্তি তা চালু করেন গত ১ জানুয়ারি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত নের্তৃবৃন্দ ও বিএনপি নের্তৃবৃন্দ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভূমি কমিশনার সহ অন্যান্য প্রশাসনিক ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত থেকে সেই আওয়ামী লীগ নেতা দিদারের অবৈধ আস্তানা কে বৈধতা দেয়ার সামিলে পরিনত করার পর একের পর এক হামলা ঘটনায় বিএনপি ও জামায়াত ইসলামীর নের্তৃবৃন্দ আহত হওয়ার ঘটনায় সমগ্র মীরসরাই সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা এবং নিন্দা ও ধিক্কারের ঝড় বইয়ে চলেছে।
পাওয়া খবরের ভিত্তিতে যাহা জানা গেছে তাহা হলো- গতকাল কে বা কারা আওয়ামী লীগ নেতা দিদারের সেই ‘আরশিনগর ফিউচার পার্ক’ দখলে নেয়ার মালিক জামায়াত নেতা জামাল উদ্দিনের হামলা চালিয়ে মারাত্মক আহত করে।
এ দিকে সেই ঘটনার পর সকালে মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও স্থানীয় ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মাসুকুল আলম সোহানের ওপর একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করে।
জামায়াত নেতা ও ‘আরশিনগর ফিউচার পার্ক” এর মালিক জামাল উদ্দিনের ওপর হামলা ঘটনায় জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিএনপিকে দোষারোপ করেছে।
অপরদিকে বিএনপি নেতা মাসুকুল আলম সোহানের ওপর হামলা ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে।
ঘটনা যে বা ঘটান না কেনো মীরসরাই উপজেলার শান্তি প্রিয় মানুষ তা কখনো আশা করেন না। পর পর হামলা ঘটনায় সমগ্র মীরসরাই উপজেলা ছাড়িয়ে পুরো চট্টগ্রাম ব্যাপী সকল শ্রেণী ও পেশার মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে যে, মীরসরাইতে এই সব কি শুরু হলো?