• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে কর্ম গুণে জনপ্রতিনিধিত্বের হাতছানি দিয়ে ডাকছে ডাঃ জামাল উদ্দিন কে

দিনকাল বিডি ২৪ / ৪২৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : কর্ম গুণ না থাকলে জনপ্রিয়তা পাওয়া যায় না। আর জনপ্রিয়তা না থাকলে জনপ্রতিনিধি হওয়ার খায়েস ও পূরন হয় না তেমন কারো। অবশ্য, যে যতো টা-ই রাজনৈতিক বা সামাজিক ভাবে যতো কাজ-করুক না কেনো জনপ্রতিনিধিত্ব ছাড়া সামাজিক এবং মানবিক যে কোনো কাজ করার ইচ্ছা থাকলে ও তা অনেকের জন্য অসাধ্য হয়ে পড়ে। যদি সেই অসাধ্যকে সাধ্যের আওতায় নিয়ে আসতে পারা যায় তা হলে তার জন্য আগামী পথ চলা দুরহ নয় বরং একেবারেই সহজতর: হয়ে পড়ার ও উদাহরণ রয়েছে। আর তেমন-ই একজন ব্যাক্তি উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের বাসিন্দা ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী।

তিনি দীর্ঘ বছরের পর বছর যাবত রাজনৈতিক পরিমন্ডলে ও ব্যাপক পরিচিতি লাভ করে নিতে সক্ষম হয়েছেন রাজনৈতিক নের্তৃত্বের গুনাবলী থাকার সুবাদে।
তিনি যেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সেই রাজনৈতিক দল দীর্ঘ বছরের পর বছর ক্ষমতার বাইরে থাকলে ও বর্তমানে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত।

ক্ষমতার বাইরে থাকাবস্থায় তিনি যেমনি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন ক্ষমতায় আসার পর ও তিনি দলের কর্মী থেকে নের্তৃত্বের পর্যায়ে চলে আসলে ও রয়ে গেছেন পুরোনো মন-মানসিকতায়। ক্ষমতার বাইরে থাকার সময়ের কথা বাদ দিলে ও দল ক্ষমতার মসনদে বসার পর ও উক্ত জামাল উদ্দিন রয়েছেন পুরোনো অবস্থায়। ক্ষমতার গুনে অনেকে অনেক ভাবে সুযোগ-সুবিদা হাতিয়ে নিয়ে আঙুল পুলে কলা গাছ বনে যাওয়ার সামিল। অর্থাৎ, অনেকে শুন্য থেকে অট্টালিকা কিছু করে নিলে ও ডাঃ জামাল উদ্দিন চৌধুরী সে সব কিছুতে গা না ভাসিয়ে নিজ কর্ম ডাক্তারী পেশা রত: থেকে জীবিকা নির্বাহ করে চলেছেন।

সমাজের এমন একজন গুনধর মানুষ ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১ নং করেরহাট ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব রত: একজন নেতা। নিজের জীবিকা নির্বাহের পেশা ডাক্তারী করার পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ কে যথেষ্ট সময় দিয়ে সকলের সুখ-দুঃখের সাথী হয়ে নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন।
অনেকের অভাব-অভিযোগ ধৈর্য সহকারে শুনে সম্ভবপর: যতোটুকু করার তাই করে যাচ্ছেন। এতে এলাকার মানুষ দিন দিন তাকে ভালোবার বেড়াজালে আবদ্ধ করে আগামী দিনে আরো কাছে পেতে মরিয়া।

তবে, যে যতো চেষ্টা-ই করে যাক্ না কেনো সরকারি ভাবে কিছু করতে বা করাতে না পারলে নিজ থেকে সব কিছু করার মানসিকতা থাকলে ও তা সম্ভব হয়ে উঠে না। আর সেই জন্য তাকে জনপ্রতিনিধি হিসেবে আসার কোনো বিকল্প নেই। আর ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী কে সে কারণে এলাকার মানুষ একজন জনপ্রতিনিধি হিসেবে দেখার আগ্রহ রাখছেন।

আলাপ প্রসঙ্গে ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে দীর্ঘদিন নিজেকে বিলিয়ে দিয়ে আসছি। তবে,শতো/হাজারো চেষ্টা চালিয়ে গেলে ও জনপ্রতিনিধি হয়ে না আসলে এবং সরকারি ভাবে দান- অনুদান না পেলে একা কোনো কিছু করা সম্ভব হয়ে উঠে না এবং উঠছে ও না। আর সে কারণে এলাকাবাসী একজন জনপ্রতিনিধি হিসেবে দেখার আগ্রহ দেখিয়ে যাচ্ছে। আশা রাখছি এলাকার মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটাতে আগামী নির্বাচনে নিজের এলাকায় প্রার্থী হবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category