• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে ক্রমান্বয়ে ডাকাতির ঘটনা বৃদ্ধি: জনমনে নিরাপত্তাহীন আতংক

দিনকাল বিডি ২৪ / ২৩৫ Time View
প্রকাশঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় জনমনে নিরাপত্তাহীন সহ চরম আতংক দেখা দিয়েছে।
মাত্র দুইদিনের ব্যবধানে প্রবাসীর বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ডাকাতি হয়েছে। শনিবার রাতে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামের সমু কাজী বাড়ির প্রবাসী হারুন অর রশিদের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
পরিবারের দাবি, গভীর রাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতরা অস্ত্রের মুখে সবাই কে জিম্মি করে আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার সহ অন্যান্য জিনিস পত্র লুট করে নিয়ে যায়। যার পরিমাণ প্রায় ৬ লক্ষাধিক হবে বলে ধারণা দেন তারা।
এ ঘটনায় মীরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শনে গেছে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত দু’দিন পূর্বে ও উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন সহ মীরসরাই উপজেলার কয়েকটি এলাকায় ওই রকম ডাকাতির ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সূত্রে প্রকাশ।
পুরো মীরসরাই উপজেলা জুড়ে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকার নারী-পুরুষদের মধ্যে চরম আতঙ্কের পাশাপাশি নিরাপত্তা সংকটে ভুগছেন তারা।
এক হিসেবে দেখা গেছে, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু দিন ওই সব ঘটনা ঘটনা থেকে মীরসরাই উপজেলার বাসিন্দারা স্বস্তিতে থাকলে ও এর পর থেকে শতাধিক চুরি-ডাকাতির ঘটনা ঘটায় এ আতংক দেখা দিয়েছে সবার মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category