এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: দেশের সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মীরসরাই পৌরসভা শাখার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল অনুষ্ঠিত মীরসরাই জগদ্বীশ্বরী কেন্দ্রীয় কালী বাড়ি কমপ্লেক্সে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক- সভাপতি-আহবায়ক ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন।
এ ছাড়া কালী বাড়ির সাধারণ সম্পাদক অভি নাথের উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য আবদুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য ও মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মীরসরাই পৌরসভা বিএনপি’র আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের নব-নির্বাচিত সভাপতি সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, কালী বাড়ির সভাপত সুদর্শন রায় প্রমুখ।