• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইয়ের অলিনগর আমলীঘাট এলাকায় বিএসএফ’র ধাওয়ায় নদীতে মারা যাওয়া জাহেদ’র লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সর্বোত্তরের ১ নং করেরহাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সিমান্তবর্তী এলাকা অলিনগরের আমলীঘাটস্থ মেরুকুমে বিএসএফ ‘র ধাওয়া খেয়ে নদীতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হওয়া জাহেদুল ইসলাম নামের একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ২৫ জুন (মঙ্গলবার) ভোরের দিকে তার লাশ পানির উপরে ভেসে উঠলে সকালে কর্মজীবি লোকজন কর্মে যাওয়ার সময় তা দেখতে পায়। এবং তা দেখে চিৎকার দিয়ে চারিদিকের স্থানীয় এলাকাবাসী কে জড়ো করে নদী থেকে লাশ তুলে আনা হয়।
প্রাপ্ত তথ্যসূত্রে জানা গেছে, গত ২৩ জুন (রবিবার) রাত ১১টার দিকে ভারতীয় সীমান্তে বিএসএফের ধাওয়ায় নদীতে পড়ে নিখোঁজ হয় জাহেদ নামে ওই যুবক।

সে বাংলাদেশ ও ভারতের সিমান্ত অতিক্রম করে বিভিন্ন জিনিষাধি আনা-নেয়া (পাচার)’র কাজে জড়িত ছিলো।
সেই সুবাদে চিনি পাচারকারী এক ‘গড় ফাদার’র চিনি পাচার কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল।
ঘটনার দিন পূর্বের ন্যায় সে চিনি পাচার করছে মর্মে খবর পেয়ে ভারতীর সিমান্তরক্ষি (বিএসএফ) বাহিনী উক্ত পাচার রত: চিনি ধরতে এবং পাচারকারী কে পাকড়াও করতে সেখানে উপস্থিত হলে নিহত জাহেদ বিএসএফ সদস্যদের দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিএসএফ ও তাকে দৌড়িয়ে ধরার চেষ্টা করে।

প্রাণ বাঁচাতে জাহেদ নদীতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু, জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে অবশেষে নদীর পানিত ডুবে মৃত্যু বরণ করে সে।
খবর দেয়া হলে ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু, তারা উদ্ধার কাজ চালিয়ে ও জাহেদ কে জীবিত অথবা মৃত কোনো ভাবে-ই উদ্ধার করতে না পেরে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে চলে যায়
ঘটনার দু’দিন পর তার লাশ নদীর কিনারায় ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category