এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
গত বেশ কয়েক দিন যাবত অত্যাধিক ব্যয়বহুলতার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণীর কর্মযজ্ঞ চালানোর পর কাঙ্ক্ষিত নির্বাচনের দিন আজ (৮ মে) নির্বাচনী কেন্দ্র গুলোতে ভোটার বিহীন অবস্থা প্রার্থীরা ও কল্পনা করতে পারেননি।
ছবিতে উঠে এসেছে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের দৃশ্য!!
এ রকম দৃশ্য শুধু ১১ নং মঘাদিয়া ইউনিয়নে-ই নয় ১নং করেরহাট, ২ নং হিঙ্গুলী, ৩ নং জোরারগঞ্জ, ৪ নং ধুম ও ৫ নং ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে গিয়ে এক-ই অবস্থা দেখা যায়। মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা এলাকায় অবস্থিত বাকি কেন্দ্র গুলোতে ও এক-ই অবস্থা বিরাজমান বলে খবর নিয়ে জানা যায়।
দিনের ১২ টা পেরিয়ে ১ টা বাজতে চললে ও নেই কোনো ভোটার!
অথচ, ডামাডোল পিটিয়ে নির্বাচনী সব ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
মীরসরাই উপজেলা বিএনপি’র পক্ষ থেকে লিফলেট বিতরণের মাধ্যমে এই ‘ডামি নির্বাচন বর্জন করার আহবান জানানোর কারণে এই অবস্থা কি না তা বলা না গেলেও বিএনপির নেতা-সকর্মীরা দাবি করছেন আমাদের আহবানে সাধারণ মানুষ/ভোটার রা নির্বাচন বয়কট করেছেন। আর সেই জন্য আমরা দলের পক্ষ থেকে সবাই কে আন্তরিক ধন্যবাদ জানাই।