এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় থকা বিবদমান দুই টি প্রেসক্লাব (একটি নুরুল আলম ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন এবং অপরটি সভাপতি নয়ন ধুম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী) এর মধ্যে একটি (সভাপতি নয়ন ধুম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী) প্রেসক্লাবের উদ্যোগে ১৩ রমজান, ১৪ মার্চ (শুক্রবার) উপজেলা অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক কাষ্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বিএনপি দলীয় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ প্রমুখ।
ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাঃ নুরুল আলম তৌহিদী।