এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম জেলার মীরসরাই ও ফেনীর ছাগলনাইয়া অংশের ফেনী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন মীরসরাই উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, গতকাল মীরসরাই উপজেলার করেরহাট এলাকায় অবস্থিত বিজিবি (বর্ডার গার্ব বাংলাদেশ) ক্যাম্প উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এ সময় ১৫টি শ্যালো ড্রেজার বিকল করে দেয়ার পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করে অভিযানকারী দল।
কিন্তু, এলাকার সাধারণ মানুষ অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, প্রশাসন নামে মাত্র অপারেশন চালিয়ে আর কোনো খবর রাখেন না! যার ফলে, ওই অবৈধ বালু উত্তোলন কারীরা তার পর পর-ই আবার সেই একই কায়দায় ওই অপকর্ম চালিয়ে যায়!
লোকজন মনে করেন, প্রশাসন যদি আন্তরিক হন তাহলে অবৈধ ভাবে বালু উত্তোলন একেবারেই বন্ধ করে দিতে পারেন। আর সেই জন্য অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের গ্রেপ্তার করে জেল হাজতে ঢুকাতে হবে। যাতে করে তাদের ওই অপকর্ম বন্ধ হয়ে যায়।