এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের রাউজানে এক যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে ও গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকার ক্ষুব্ধ যুবকরা।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার মোঃ ফোরকান উদ্দিন (৫০) পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ফোরকানকে আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়া হয়।
অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতে তাকে থানা হেফাজতে রাখা হয়।
তিনি আরও জানান, ফোরকানের বিরুদ্ধে বিগত সরকারের সময় মুনিরীয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে।
শনিবার (১৭ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।