• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারি গাড়ি ব্যবহার করে নৌকার প্রচারণা চালানোর দায়ে মুচলেকা দিয়ে পার পেয়ে পেলেন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪’ চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি সরকারি গাড়ি ব্যবহার করে নৌকা প্রতীক এর নির্বাচনী প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মুচলেকা দিয়ে পার পেয়ে গেলেন

গতকাল দুপুরে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রফিকুল ইসলামের দপ্তরে হাজির হয়ে ওই মুচলেকা দেন তিনি।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকালে তিনি নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সরকারি গাড়ি ব্যবহার করেছিলেন। এবং গত রোববার এ নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জাতীয় পার্টির পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে ওইদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

এদিকে গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম আল মামুন বলেন, সরকারি গাড়ি কিংবা কর্মীকে নিয়ে নির্বাচনী প্রচারে গেলে আচরণবিধি লঙ্ঘিত হয়, তা সবাই জানেন। কেউ যদি ইচ্ছা করে নৌকার ব্যানার– পোস্টার হাতে নিয়ে আচরণবিধি ভঙ্গ করেন, তার দায় আওয়ামী লীগ কিংবা নৌকা প্রতীকের নয়।

মুচলেকায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি উল্লেখ করেন, নির্বাচন পরিচালনায় সরকারি গাড়ি ব্যবহারের বিষয়টি আচরণবিধির বিরুদ্ধ, তা তার জানা ছিলো না। এ ধরনের কাজ করায় তিনি অনুতপ্ত। তিনি ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না।

ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, লিখিত মুচলেকা দেয়ায় এবারের জন্য তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category