• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার সাগরে অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় নিখোঁজ জেলে, একজন অপহরণ

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার সাগরে অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় নিখোঁজ রয়েছেন রাম জলদাস নামে এক জেলে। এ সময় নিখোঁজ জেলের সহোদর গৌর জলদাসকে অপহরণের অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, সীতাকুণ্ড উপকূলে বাল্ক হেড চলাচলের জন্য সাগরে মাছ ধরার জাল কেটে ফেলার জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে চাঁদপুরের মেঘনা নদী থেকে বাল্কহেডের ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং জব্দ করা হয় বাল্কহেডটি ও।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গোপসাগর উপকূলে সীতাকুণ্ড অংশে এ ঘটনা ঘটে বলে প্রত্যেকদর্শী সূত্র জানায়।
অপহৃত গৌর জলদাসকে পরে চাঁদপুর থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ জেলেকে উদ্ধারের অভিযান ও পরিচালনা করছে নৌ পুলিশ।
সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে বসানো জালে মাছ ধরেছে কি না দেখতে দুই সহোদর সাগরে যায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যদের তাঁদের বসানো জাল কেটে ফেলে দিতে দেখে। এ সময় তারা এর প্রতিবাদ জানালে হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাদের কে আঘাত করে। দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে উদ্ধার করা হয়েছে। অন্য ভাইকে উদ্ধারে অভিযান চলছে বলে ও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category