• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নকল ব্যান্ডরোল লাগানো ১৭ লাখ টাকার সিগারেট জব্দ

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় এক যৌথ অভিযানে সিগারেটের প্যাকেটে নকল ব্যান্ডরোল লাগানো অবস্থায় ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার কুমিরার সন্দ্বীপ ঘাট এলাকায় হেরিটেজ টোবাকো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের গুদামে এই অভিযান পরিচালনা করা হয় বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আয়শা সিদ্দিকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসআই জেলা অফিস, সহকারী কমিশনার (ভূমি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে গঠিত চোরাচালান বিরোধী আঞ্চলিক টাস্কফোর্সের অভিযানে দু’টি ব্র্যান্ডের ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এগুলোর গায়ে নকল ব্যান্ডরোল লাগানো ছিলো। এ ঘটনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী মূসক ফাঁকির মামলা ও সরকারি ব্যান্ডরোল-স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জব্দকৃত সিগারেটের বাজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৫৭৫ টাকা। রাজস্ব ফাঁকির পরিমাণ ১২ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আয়শা সিদ্দিকা জানান, নকল ব্যান্ডরোল-স্ট্যাম্প সন্দেহে সিগারেটগুলো জব্দ করার পর নিশ্চিত হওয়ার জন্য গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেডের কাছে নমুনা পাঠানো হয়।
নমুনা সনাক্ত কর এর পুরো সত্যতার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category