• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে সাংবাদিক তৌফিকের সাতকানিয়াস্থ গ্রামের বাড়িত সন্ত্রাসী হামলা

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সাতকানিয়াস্থ গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিইউজে নের্তৃবৃন্দ। তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, কালো মুখোশ পরিহিত সন্ত্রাসীরা বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামে হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে ঢুকে কেয়ারটেকারের হাত-পা বেঁধে মালপত্র লুটপাট করে। এ সময় তারা কেয়ারটেকারের কাছে সাংবাদিক তৌফিকের অবস্থানও জানতে চায়। তিনি বাড়িতে নেই-এমন কথা জানার পরও তারা প্রতিটি কক্ষ তল্লাশি করে। এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং সাংবাদিক তৌফিক ও তাঁর পরিবারের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকিস্বরূপ।

বিবৃতিতে নর্তৃবৃন্দ বলেন, এটাকে স্রেফ একটি ডাকাতির ঘটনা বিবেচনা করে উড়িয়ে দেওয়া যায় না। এর পেছনে স্বার্থান্বেষী ও প্রভাবশালী কোনো মহলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। ঘটনার চার দিনেও সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সিইউজে নেতারা বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশের কাছে লিখিত অভিযোগও দেয়া হয়। কিন্তু দুই দিনেও কেউ গ্রেফতার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁরা অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য জোর দাবি জানান।

—- সাতকানিয়া সাংবাদিক সমিতির নিন্দা-ক্ষোভ : এদিকে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে হামলা, লুটপাট ও কেয়ারটেকারকে মারধরের ঘটনায় সাতকানিয়া সাংবাদিক সমিতি তীব্র নিন্দা-প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এক বিবৃতিতে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের গ্রেপ্তার পূর্বক কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category