নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য ও মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলামের ছোটভাই ফায়সাল কে গতকাল সন্ধ্যায় তার নিজ গ্রাম এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়।ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, যুবদল নেতা জিয়া উদ্দিন বাবলু মিয়াজী সহ অপরাপর নের্তৃত্ববৃন্দ তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুবদল নেতা সাইফুলের ছোট ভাই ফয়সাল কে আওয়ামী সন্ত্রাসীরা অত্যন্ত নির্মম ও পৈশাচিক ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। নের্তৃত্ববৃন্দ অবিলম্বে ঘটনা কারী চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।