• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব’র অভিযান, ২১ দালাল আটক: আদালতের মাধ্যমে সাজা প্রদান

দিনকাল বিডি / ৫৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ২১ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।
বুধবার (২৫ জুন) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও দেয়া হয়।
অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
এদের মধ্যে কয়েকজন রয়েছে যাদেরকে এর আগেও আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিলো। তারা আবারো একই অপরাধে জড়িয়ে পড়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতাল দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
র‌্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়েছে। হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক সাংবাদিকদের জানান, যে ২১ জনকে ধরা হয়েছে তাদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড ও করা হয়েছে। অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category