• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম শহরের চকবাজারে পঁচা মাংস দিয়ে বিরিয়ানি তৈরি: বিক্রি করার দায়ে হাজী বিরিয়ানির দোকান মালিক কে এক লক্ষ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগরীর চকবাজারে পঁচা মাংস ও অননুমোদিত ক্যামিকেল দিয়ে অপরিষ্কার এবং নোংরা পরিবেশে বিরিয়ানি তৈরী করে বিক্রি করার দায়ে হাজী বিরিয়ানি হাউজকে এক লক্ষ টাকা জরিমানা এবং দোকান সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার।

রোববার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর চকবাজার এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ ও আনিছুর রহমান। অভিযানে সহায়তা করেছেন চকবাজার থানা পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়ালী উদ্দিন আকবর জানান, হাজী বিরিয়ানী হাউসে পঁচা মাংস মজুত করার গোপন সংবাদ আসে আমাদের কাছে।

অনুরূপ ভোক্তা অধিকার পরিষদের কাছে ও যায় তা। আর সেই সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের মাধ্যমে সেখানে অভিযান পরিচালনা করে থাকি আমরা। অভিযানে দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

এই রকম বিরিয়ানি হাউস শুধু ্যচট্টগ্রাম শহরেই নয়, শহরের বাইরে জেলার বিভিন্ন উপজেলায় দোর্দণ্ড প্রভাব বিস্তার করে চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর দু’নম্বরী ব্যাক্তি বিশেষরা। আর ওদের কে শেল্টার দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সহযোগী সংগঠনের গুটি কয়েক নেতা-কর্মী।
এমনটি একাধিকজন জানিয়েছেন। এমন কি অভিযান পরিচালনা করতে যাওয়া সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা তাদের ক্ষমতার প্রভাব বিস্তারের কাছে কিছুটা শিথিলতা দেখানো ছাড়া কোনো উপায় থাকে না।

চট্টগ্রাম জেলার উত্তরে সীতাকুণ্ড এবং মীরসরাই উপজেলার বিভিন্ন বড় বড় বাজার গুলোতে ও রয়েছে ওই রকম কিছু বিরিয়ানির দোকান। যেখানে তারা যাচ্ছে-তাই করে যাচ্ছে বলে অভিযোগ। বারইয়ারহাট পৌরসভা বাজারের বিশ্ব রোডের কোলঘেঁষা ট্রাফিক মোড় ( চয়েস বাসস্ট্যান্ড) এলাকায় অবস্থিত ‘হাজী বিরিয়ানির দোকান’ টি ওই রকম ভাবে দু’নম্বরী কায়দায় রমরমা ভাবে চালিয়ে যাচ্ছে বিরিয়ানির ব্যবসা।

শহর ছাড়িয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর নির্দেশনায় এখানে ও সেই রকম অভিযান পরিচালনা করার দরকার বলে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category