• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম শহরের পতেঙ্গায় টহলরত:পুলিশ ভ্যানে পিকআপের ধাক্কা: ৪ জন আহত

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় পুলিশের একটি টহল ভ্যানে পিকআপের ধাক্কায় ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন পতেঙ্গা থানার সহকারী উ-পরিদর্শক আজিজুল, কনস্টেবল নজরুল, মশিউর ও সুজন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের ৪ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন তার মধ্যে দুইজনের অবস্থা বেশি গুরুতর। তারা মাথায় আঘাত পেয়েছেন। তিনি আরো বলেন, গাড়িটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে সনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে।

আহত কনস্টেবল নজরুল বলেন, আমাদের গাড়ি ঘোরানোর সময় সিগন্যাল না মেনে আসা একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। কুয়াশায় গাড়িটিকে ঠিকভাবে দেখতে পারিনি। এরপর আর কিছু মনে করতে পারছি না। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালেটি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে এবং একজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category