• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি মাহবুবুর রহমান রুহেলকে সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচিত হয়ে আসা সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে দলীয় ভাবে।

২৭ জানুয়ারি (শনিবার) বিকাল ৩ টায় মীরসরাই উপজেলা পরিষদ চত্বরে মীরসরাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন গুলোর যৌথ উদ্যোগে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত এমপি মাহবুবুর রহমান রুহেল এর পিতা সাবেক এমপি, মন্ত্রী ও বর্তমান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে দলের জেলা, উপজেলা ও স্থানীয় বিভিন্ন নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

মীরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও করেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেন এবং আওয়ামী লীগ নেতা ডাঃ জামাল উদ্দিন চৌধুরী ও শহিদ উল্লাহ্ মেম্বার প্রমুখ নের্তৃবৃন্দের নের্তৃত্বে এক বিশাল মিছিল সহকারে সংবর্ধনাস্থলে গিয়ে নব নির্বাচিত এমপি মাহবুবুর রহমান রুহেল কে ফুল দিয়ে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category