• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

চলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহ

দিনকাল বিডি ২৪ / ৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সাইফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:
চলনবিলের পরিবেশ সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দূষণ রোধে ডাস্টবিন সরবরাহ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিংড়ার পেট্রোল বাংলা পয়েন্টের নৌকা ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় ডাস্টবিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার প্রমুখ।
ইউএনও বলেন, চলনবিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। এর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা জরুরি। এজন্য চলনবিল এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category