• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চলন্ত বিআরটিসি বাস থামিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

সপ্তম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী স্থানে দোতলা একটি বিআরটিসি বাসে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

আজ (২৭ নভেম্বর) সোমবার আনুমানিক বিকেলে সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। বাসের চালক মোশাররফ হোসেন (৩১) বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বাসটি ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী স্থান রাম গোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় আসতেই ৩০ থেকে ৩৫ জনের সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত প্রথমে বাসের সামনের অংশে ইটপাটকেল নিক্ষেপ করে চলন্ত বাসের গতিরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপির স্লোগান দিয়ে গাড়ি থামিয়ে তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে বাস ভাঙচুর করে।
বাসের সুপার ভাইজার মো. জুয়েল মিয়া বলেন, বাসে ৮০ থেকে ৯০ জন ছাত্রী ছিলো। তাদের মধ্যে দুই থেকে ৪জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মাজেদুর রহমান, অপরদিকে ঘটনাস্থলে হাজির মোতায়েন রয়েছে ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর থানা পুলিশ।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category