• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় আইগত সহায়তা দিবস/২০২৩ পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় আইনগত সহায়তা কমিটির নাচোল উপজেলা শাখার সদস্য ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনসভায় মিলিত হন।

নাচোল উপজেলা আইনগত সহায়তা কমিটির সভাপতির সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। দিবসটির তাৎপর্য তুলেধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাডভকেট হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা আইনগত সহায়তা কমিটির সদস্য ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

এসময় নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাবুল হোসেন, ইউপি সদস্য শফিকুল আলম, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের প্রতিটি জেলা জজ আদালতে সরকারী খরচে গরীব-অসহায়দের আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে এটির ব্যাপক প্রচার-প্রচারনা প্রয়োজন বলে বক্তাগণ উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category