মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ নাচোল উপজেলা শাখার আয়াজনে পৃথক পৃথকভাবে পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান, শোক র্যালী, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ও ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের নৃশংসভাবে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
শেষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। অপরদিকে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে জাতির জনকের ৪৮তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ,
শোক র্যালী, আলোচনাসভা, দোয়া ও কাঙালী ভোজের মাধ্যমে এদিনের কর্মসূচি পালন করেন। অন্যদিকে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অংগসহযোগী সংগঠন, থানাপুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামান্যচিত্র প্রদর্শণ, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।