• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চাঁপাই নবাবগঞ্জের নাচোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ কর্তনের শুভ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

মোঃইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাই নবাবগঞ্জের নাচোলে ২০২৩-’২৪ অর্থবছরে খরিপ-২২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাচোলের আয়োজনে উপজেলার কামার জগদইল গ্রামের কৃষক মনিরুল ইসলাম ও মফিজুল ইসলামের আমের বাগানে দৃষ্টান্ত মূলক মিশ্রচাষ গ্রীষ্মকালীন

পেঁয়াজ ক্ষেতের কর্তন কর্মসূচির উদ্বোধন করেন খামার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সমরকার। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সম্প্রসারণ কর্মকর্তারা ইহানুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিউল ইসলাম, কমিরিজ গদইল

গ্রামের পেঁয়াজ চাষী মনিরুল ইসলাম ও মফিজুল ইসলাম। কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, কৃষি প্রনাদনা কর্মসূচির আওতায় উপজেলার কামারজ গদইল গ্রামের কৃষক মনিরুল ইসলাম ও মফিজুল ইসলামকে গ্রীষ্মকালীন পেঁপাজের বীজ, সার ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়েছিল । সেই সাথে ব্যতিক্রমী কৃষক

দু’জনকে আম বাগানে পেঁয়াজ চাষের জন্য সার্বক্ষনিক পরামর্শ প্রদান করা হয়েছে। সফল কৃষকরা জানান, আম বাগানে পেঁয়াজ চাষ করে তারা লাভবান হয়েছেন। সেই সাথে আম বাগানের অতিরিক্ত পরিচর্যা করা লাগেনি । এ বছর খরিফ মৌসুমের পেঁয়াজের ফলন বিঘা প্রতিপ্রায় ১২০ মনহয়েছে। বর্তমানে বাজার দর ও ভাল আছে। কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে লাভবান হয়েছেন। আশা করছি সামনের বছর দ্বিগুন আবাদ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category