• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে: ভিপি সাজ্জাদ, জিএস সাফায়েত

দিনকাল বিডি ২৪ / ২৪৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেনকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দেয়া হয়েছে।
এ ছাড়া অন্যান্য পদ প্রাপ্তরা হলেন- খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম, সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া’ সাহিত্য- সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক’ সহসাহিত্য- সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার’ দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহদপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ’ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান, সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মোঃ ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মোঃ সায়েম উদ্দিন আহমেদ, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবদুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মোঃ জাবেদ নির্বাচন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category