• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাকসু নির্বাচন: প্রথম দিন মনোনয়ন ফরম নিলেন ৭ ভিপি প্রার্থী

দিনকাল বিডি ২৪ / ৫১৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন ১৪ সেপ্টেম্বর (রবিবার) মনোনয়ন ফরম নিয়েছেন ৭ ভিপি প্রার্থী সহ ২৬ জন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় এ তথ্য জানান দিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মনির উদ্দিন।
তিনি জানান, রবিবার মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন ছিলো। প্রথম দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট ২৬ জন এবং হল সংসদ পদে ২ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
২৬ জনের মধ্যে ভিপি পদে ৭ জন, জিএস এবং এজিএস পদে ২ জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে।
আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।
নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category