• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আড়ানী রেলওয়ের স্টেসন এলাকায় সংস্কার কাজে কেউ বাধা দেয়নি কিংবা এমপি চাঁদ কাজটি বন্ধ করে দেননি পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার “নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ মহাদেবপুরে ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে একটি অসহায় পরিবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু

চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৪ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাট উপজেলায়
অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ বাশার আলী (৩৫)
নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (৯ মে) দিনগত রাত পৌনে ১০টায় চারঘাট থানার
তাতারপুর ফৌজদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ
সময় তার কাছ থেকে ২২৯ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ বাশার আলী, তিনি চারঘাট উপজেলার তাতারপুর
ফৌজদারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাতারপুর
ফৌজদারপাড়া সংলগ্ন বানেশ্বর-শলুয়া সড়কে অভিযান চালিয়ে
বাশার আলীর কাছ থেকে ২২৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২
হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে বাশার আলী জানায়, জব্দকৃত ইয়াবাগুলো বিক্রির
উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলো। এছাড়াও সে দীর্ঘদিন ধরে
ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের এলাকায় বিক্রি করে
আসছিল বলে স্বীকার করেছে।
এ ব্যপারে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি
মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করেছে র‌্যাব।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category