• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মোঃ সেতাব উদ্দিন (৩০) নামে এক মাদক কারবকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) দিনগত রাত ১২টা ২০ মিনিটে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সেতাব উদ্দিন চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে। তবে তার সহযোগী মোঃ আকাশ (৩০), শিমুলিয়া গ্রামের বাসিন্দা, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category