• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চার্জে দেওয়া দুই ইজিবাইকসহ ঘর আগুনে পুড়ে ছাই

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

শরিফুল আলম ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ব্যাটারিচালিত দুই ইজিবাইকসহ একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন কুল্লাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম বাবুল।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের ফজলুল হক (৩৫),শামসুল হক (৩০)। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা প্রায় ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ফজলুল হক বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আমাদের উপার্জনের দুটি অটোরিকশা ও একটি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম বাবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ক্ষতিগ্রস্তরা খুব অসহায় মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগেই পথিমধ্যে খবর আসে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ফেরত আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category