• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জরাজীর্ণ মান্দার নুরুল্যাবাদ উপস্বাস্থ্য কেন্দ্র ঝুঁকি নিয়ে সেবা কার্যক্রম

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জুন, ২০২৩

সজিব রহমান মান্দা নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ উপস্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ হয়ে চরম ঝুকিপূর্ণ হয়ে ওঠেছে। প্রায় প্রতিদিনই খসে পড়ছে ওয়ালের প্লাষ্টার । টিনের চালের ফুটে দিয়ে বৃষ্টি এলেই পানি পড়ে।এরি মাঝেই ঝুকিপূর্ণ ভবনেই চলছে সেবা কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ মান্দার নুরুল্যাবাদ উপস্বাস্থ্য কেন্দ্র মূল ভবনের যেখানে সেখানে পলস্তারা খুলে পড়েছে । এমনকি কোথাও কোথাও বিমের ওপরেও নেই চুন-সুড়কির প্রলেপ। হাসপাতালের ভেতরে-বাইরে ফাটল দেখা দিয়েছে। খসেপড়া পলস্তারা ভেতর থেকে রডের কাঠামো যেন তাকিয়ে আছে। দরজা-জানালার অবস্থাও বেহাল। আর একটু বৃষ্টি হলেই টিন চাল চুঁইয়ে পানি পড়তে থাকে ভবনের ভেতরে। ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ এ ভবনেই চলছে এ হাসপাতালের কার্যক্রম। জরাজীর্ণ ভবন কখন জানি সে ভবন ধসে পড়ে। আশঙ্কায় উদ্বিগ্ন চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা।সেবা নিতে আসা গোয়াল মান্দা এলাকার ববিতা জানান, আমাদের প্রায় সময় আসতে হয় এই হাসপাতালে । ছাদের বড় বড় অংশ জুড়ে প্লাস্টার উঠে গিয়েছে। এসব দেখলে ভয় লাগে।

উপসহকারী মেডিক্যাল অফিসার ময়নুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের জরাজীর্ণ অবস্থার মাঝে জীবন ঝুঁকি নিয়ে সেবা কার্যক্রম চালাতে হচ্ছে।

অপরদিকে উপস্বাস্হ্য কমপেক্সের ফার্মাসিষ্ট মীর দেলোয়ার বলেন অফিসে সেবা নিতে আসা রোগীরাও ভয়ভীতি উপেক্ষা করে ঝুকির মধ্যে সেবা নিচ্ছে। প্রায় সময় ছাদের প্লাস্টার খসে পড়ে অফিসের চারপাশ আতংকের সৃষ্টি হয়।

স্হানীয় বাসিন্দারা ও সচেতন মহল ভবনটি পূর্ণ নির্মান অত্যান্ত জরুরী বলে মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category