• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর শিক্ষার্থী ফারহান বিন হাসনাত জাতীয় পর্যায়ের “স্বাধীনতা দিবস বয়সভিত্তিক জুডো প্রতিযোগিতা-২০২৬”-এ তৃতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছেন।

গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর পল্টনে ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এ সাফল্য অর্জন করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তার এই কৃতিত্ব বাউয়েট পরিবারকে আনন্দিত করেছে।
ফারহান বিন হাসনাতের এ অর্জনে বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাউয়েট গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনও তার এ সাফল্যে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category